বার্তা সংস্থা আবনা : এবার হ্যাকিংয়ের কবলে পড়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। হ্যাকাররা বার্তা সংস্থাটি হ্যাক করার পর তার টুইটার একাউন্ট থেকে খবর ছড়িয়ে দিয়েছে যে, দু’টি প্রচণ্ড বিস্ফোরণে হোয়াইট হাউজ কেঁপে উঠেছে এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আহত হয়েছেন।
হ্যাকাররা এপি’র মোবাইল একাউন্টও হ্যাক করে। সেখান থেকে ভুয়া খবর প্রচার করা পরপরই এপি’র টুইটার একাউন্ট স্থগিত করা হয়। এপি’র সংবাদিকদের পাসওয়ার্ড চুরি করার কয়েক দফা চেষ্টার পর এ ধরনের ভুয়া খবর প্রচার শুরু হয়।
এ খবর দ্রুত মার্কিন স্টক এক্সচেঞ্জ এস অ্যান্ড পি-৫০০ এবং ডাও জোন্সে ছড়িয়ে দেয়া হয়।
এদিকে, টুইটারের মাধ্যমে এপি’র নামে বার্তা ছড়িয়ে দেয়ার কিছুক্ষণের মধ্যে হোয়াইট হাউজের মুখপাত্র জে কারনি জানান, প্রেসিডেন্ট ওবামা ভালো আছেন। তিনি বলেন, “আমি প্রেসিডেন্টের সঙ্গেই ছিলাম।”
বিশ্বে বার্তা সংস্থা হ্যাক করার ঘটনা এটিই প্রথম ঘটনা।